মহান আল্লাহ তায়ালা মানবজাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর প্রতিনিধি হিসেবে। আর এই প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষার প্রয়োজন। দেহ-মন ও আত্মার সমন্বিত উন্নতির নামই হলো শিক্ষা। “সু-শিক্ষাই জাতির মেরুদন্ড”। কোন জাতির উন্নতি- অবনতি নির্ভর করে সে জাতির শিক্ষা ব্যবস্থার উপর। সু-শিক্ষাই হলো আদর্শবান, দেশ প্রেমিক ও সু-নাগরিক তৈরীর অন্যতম হাতিয়ার। কিন্তু সত্যি বলতে কি আজ আমাদের দেশে প্রচলিত কোন পূর্ণাঙ্গ মানুষ বা সু-নাগরিক তৈরীতে সফলতার পরিচয় দিতে পারছেনা। তাই আমাদের প্রয়োজন এমন এক সমন্বিত শিক্ষা পদ্ধতি, যার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তি সত্ত্বা বিকাশের পথ হবে উন্মুক্ত, চরিত্র হবে সুন্দর ও নির্মল, ঈমান হবে সীসাঢালা প্রাচীরের মত সুদৃঢ়, সমাজ ও দেশের প্রতি আপন দায়-দায়িত্ব পালনের অনুভূতি হবে তীব্র, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশপ্রেমে তারা হবে উজ্জীবিত, স্বীয় দায়িত্ব পালনের বিষয়ে পরকালে জবাবদিহীতার ভয় থাকবে তার অন্তরে সদাজাগ্রত।
এই প্রয়োজনীয়তা উপলদ্ধি করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা ও মানবতার উপর ভিত্তি করে আলিয়া ও দারসে নিযামী বা কিতাব বিভাগ শিক্ষার সমন্বয়ে ২০১৯ সালে বাংলাদেশের জাগুরঝুলি বিশ্বরোড, আদর্শ সদর, কুমিল্লা-৩৫০০ এ মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় “কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা“।
আপনার সন্তানকে আদর্শবান, আমলদার, দেশপ্রেমিক ও সু-নাগরিক হিসেবে তৈরী করার লক্ষ্যে, শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পাঠদান, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, বছরে ২টি পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার মানোন্নয়নে প্রাণপণ চেষ্টা করছি। এর পাশাপাশি অভিভাবক মহলের আন্তরিক প্রচেষ্টা ও গঠনমূলক সু-পরামর্শ কামনা করছি। শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষক মহোদয়ের নিষ্ঠার সমন্বয়ে শিক্ষার্থীরা সত্যিকার ওরাসাতুল আম্বিয়া হিসেবে গড়ে উঠুক, এই প্রত্যাশা মহান প্রভুর দরবারে কামনা করছি। আমিন!
জনাব মোহাম্মদ নাজমুল হাসান শাহ
প্রধান শিক্ষক